ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

লকডাউনে প্রতিদিন ৩ হাজার কোটি টাকার ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ১৮০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 
দেশে লকডাউনের কারণে প্রতিদিন প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানা গেছে এক গবেষণায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের জরিপে দেশে লকডাউন শুরু হওয়ার পর একটি গবেষণা চালিয়ে এ তথ্য দিয়েছে।

সংস্থাটির দাবি, পুরো মে মাস পর্যন্ত লকডাউন থাকলে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ কোটি টাকা, যা গত অর্থবছরের দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৯ শতাংশ। সংস্থাটি এই গবেষণার প্রাথমিক ফলও প্রকাশ করেছে।

গবেষক দলের প্রধান অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ গতকাল শুক্রবার বলেন,বাংলাদেশের মানুষ বা সরকারের কারও দীর্ঘদিন লকডাউন দিয়ে রাখার সামর্থ নেই। আবার হুট করে লকডাউন তোলাও যাবে না। তিনি করণীয় সম্পর্কে বলেন, আগামী ১৫ মে পর্যন্ত প্রচুর করোনা শনাক্তের পরীক্ষা চালাতে হবে। তাহলে সারা দেশে হটস্পটগুলো (সবচেয়ে বেশি আক্রান্ত ছোট ছোট এলাকা) জানা যাবে। তখন লকডাউন হবে শুধু হটস্পটভিত্তিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লকডাউনে প্রতিদিন ৩ হাজার কোটি টাকার ক্ষতি

আপডেট সময় : ০৫:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০