ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভাগ্নিকে ইভটিজিং করায় মামার কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ২১০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি,

টাঙ্গাইলে ভাগ্নিকে ইভটিজিং করার দায়ে মামার এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রাজিবুল (২৮) সদর উপজেলার গালা ইউনিয়নের সদুল্যাপুর গ্রামের বাসিন্দা। তিনি সম্পর্কে ওই ছাত্রীর মামা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রীর মা তার ছোট ছেলের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অবস্থান করছেন। এ সময় তার ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েকে নানা বাড়িতে পাঠিয়ে দেন। এই সুযোগে ওই ছাত্রীর আপন মামা তাকে ইভটিজিং ও কুপ্রস্তাব দেন।

পরে মেয়েটি হাসপাতালে যেয়ে তার মাকে সব ঘটনা খুলে বলেন। এরপর তার মা ৯৯৯ কল করে প্রশাসনের সহযোগীতা চান।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে প্রথমে আটক এবং পরে তার সত্যতা পাওয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভাগ্নিকে ইভটিজিং করায় মামার কারাদণ্ড

আপডেট সময় : ০৯:১৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০