ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সলিমুল্লাহ মেডিকেলে ২৩ চিকিৎসকসহ ৪২ জন করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ২৭৯ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ২৩ জন চিকিৎসকসহ ৪২ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
একজন রোগী তার আক্রান্তের তথ্য গোপন করে চিকিৎসা নেয়ায় তার থেকে চিকিৎসক-নার্সদের মধ্যে এই সংক্রমণ ঘটছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার রাতে এবিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবী বলেন, গত সপ্তাহের শনিবার হাসপাতালের সার্জারি বিভাগে একজন রোগী ভর্তি হন। জরুরি ওই রোগীর অস্ত্রোপচারে যারা যুক্ত ছিলেন তারা সবাই আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ১২ জন এবং শুক্রবার ১০ জনের করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত করা হয়। তাদের মধ্যে সার্জারি ও গাইনি বিভাগের ১০ জন চিকিৎসক এবং আটজন নার্স রয়েছেন। পরদিন ৬৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে তাদের সবার ফল ‘নেগেটিভ’ আসে। তবে রোববার আরও ১৩ জন চিকিৎসক এবং সাতজন নার্সের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত করা হয়। এ নিয়ে মোট ৪২ জন আক্রান্ত হয়েছেন।
তিনি আরও বলেন, আমরা কী করব, একজন রোগীর ইমার্জেন্সি অপারেশনের দরকার হলে তো অপারেশন করতে হবে। না হলে রাস্তায় মারা যাবে। কিন্তু তারা তথ্য গোপন করলে এভাবে এক থেকে আরেকজন ছড়াবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সলিমুল্লাহ মেডিকেলে ২৩ চিকিৎসকসহ ৪২ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় : ১০:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০