ঢাকা ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক

মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি লকডাউন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

রাজধানী মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির একই পরিবারের তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জাপান গার্ডেনের পুরো এলাকা লকডাউন করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সেখানকার একটি ১৬তলা ভবনে করোনা রোগী শনাক্ত হয়। এরপর আইইডিসিআর এর নির্দেশে আদাবর থানার পুলিশ এসে পুরো এলাকা লকডাউনের ঘোষণা দেয়।

আদাবর থানা বিষয়টি নিশ্চিত করলেও লকডাউনের বিষয়টি আইইডিসিআর ও সিটি করপোরেশন কাউন্সিলের নিয়ন্ত্রণে থাকায় এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।

আদাবর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, জাপান গার্ডেন সিটির নিজস্ব নিরাপত্তা কর্মকর্তারাই লকডাউন নিয়ন্ত্রণ করছেন।
জানা গেছে, আক্রান্তদের মধ্যে একজন ওই ফ্ল্যাটের ৪৫ বছর বয়সী গৃহকর্ত্রী, তার গৃহকর্মী ও ড্রাইভার। দুপুরে তারা তিনজন শনাক্ত হওয়ার পর আইইডিসিআর থেকে অ্যাম্বুলেন্স এসে তাদের নিয়ে যায়। এরপর থেকে জাপান গার্ডেন সিটির মোট ২৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। এখানে আনুমানিক ৮-৯ হাজার মানুষ বসবাস করেন।

মোহাম্মদপুরে ইতোমধ্যে ৩৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় কয়েকটি এলাকায় লকডাউন করা হয়। জনসাধারণের চলাচল সীমিত ছিল, জাপান গার্ডেন সিটি লকডাউনের পর থেকে এই এলাকার জনগণের আতঙ্ক আরও বেড়ে গেছে। এর আগে মোহাম্মদপুর এলাকার রাজিয়া সুলতানা রোড ও নূরজাহান রোডও লকডাউন ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি লকডাউন

আপডেট সময় : ০৯:৫৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০