ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৩৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুনকে কিছুতেই ঢাকা থেকে সরানো যাচ্ছে না—এমন অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট সূত্রে। সম্প্রতি তাকে মাগুরায় বদলি করা হলেও এখনো তিনি ঢাকাতেই অবস্থান করছেন এবং নতুন কর্মস্থলে যোগদান করেননি।

তথ্য অনুযায়ী, আব্দুল্লাহ-আল-মামুন ২০১৯ সালের জুলাই মাসে গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ পান। যোগদানের পর থেকেই দীর্ঘ সময় তিনি ঢাকায় কর্মরত আছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তাকে বঙ্গভবনে পদায়ন করা হয়, যেখানে তিনি কয়েক বছর দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর বদলি হওয়ার কথা থাকলেও তিনি দীর্ঘ সময় একই স্থানে কর্মরত ছিলেন। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগও ওঠে, যার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এছাড়া অতীতে তার রাজনৈতিক সম্পৃক্ততা এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে আলোচনা রয়েছে বলে জানা গেছে। তবে সাম্প্রতিক সময়ে তিনি ভিন্ন রাজনৈতিক অবস্থান নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।

সম্প্রতি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তাকে মাগুরায় বদলির আদেশ দেন এবং ৮ এপ্রিল তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, প্রভাব ও তদবিরের মাধ্যমে তিনি এখনো ঢাকায় অবস্থান করছেন এবং নতুন কর্মস্থলে যোগদান এড়িয়ে যাচ্ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি প্রশাসনের অভ্যন্তরে আলোচনার জন্ম দিয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন

আপডেট সময় : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬