ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ঘাটারচর লাবনী পয়েন্ট এলাকা থেকে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২০০ পিস বিভিন্ন মডেলের সুইচ গিয়ারসহ এস এম রবিন (৩৬) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে ওই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-২–এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঘাটারচর লাবনী পয়েন্টের একটি বাসার তৃতীয় তলায় বিভিন্ন মডেলের গিয়ার বিক্রি করেন রবিন। পরে ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় তার বাসায় কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য মজুত করা এবং বিক্রয়ের উদ্দেশ্যে রাখা বিভিন্ন মডেলের ২০০ পিস সুইচ গিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় এস এম রবিন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

মেজর এম মুবীন রহমান আরও জানান, এসব পণ্য অনলাইনের মাধ্যমে কিনে একটি চক্র ছিনতাইসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড করত। এসব সুইচ গিয়ার বিভিন্ন অপরাধীদের হাতে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন অপরাধের সম্ভাবনা ছিল।

এদিকে গ্রেপ্তার এস এম রবিন জানান, ‘তিনি চকবাজার থেকে এসব মাল কিনে এনে অনলাইনে বিক্রি করতেন। এগুলো যে অবৈধ, সে বিষয়টি তার জানা ছিল না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১

আপডেট সময় : ১০:১৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬