ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ Logo জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম

ত্রাণ আত্মসাৎকারীদের কঠোরভাবে দমন করতে হবে: হানিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ১৯৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি; 
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি করোনা ভাইরাসের মহামারীতে দরিদ্রদের জন্য দেওয়া ত্রাণ আত্মসাৎকারীদের কঠোরভাবে দমনের আহ্বান জানিয়েছেন।

শনিবার দুপুরে এক ভিডিও বার্তায় প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘বারবার সতর্ক করার পরেও আমাদের কিছু মানুষের ভুলে সমগ্র দেশে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ছে। প্রধানমন্ত্রী, চিকিৎসক, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের মানুষকে ঘরে থাকার জন্য বারবার অনুরোধ করা হয়েছে। কিন্তু কিছু কিছু মানুষের অসচেতনতার কারণেই এই লকডাউন পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। যার ফলে করোনা ভাইরাস ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। সকলের প্রতি অনুরোধ করবো, সকল ঘরে থাকুন, নিজে বাঁচুন অন্যকে বাঁচতে দিন।’

ত্রাণ আত্মসাৎকারীদের জানোয়ার আখ্যা দিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিছু খবর দেখতে পেলাম। এই করোনা ভাইরাসের মহামারী চলাকালে অসহায় মানুষদের জন্য সরকারের বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। আমি অবাক হয়ে যাই, কারা এইসব মানুষ? যারা এই- রোগের সময়ও এই অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করতে পারে? এদের মানুষ বলা যায় না, এরা মানুষরূপী জানোয়ার। এদের প্রতি আমি তীব্র ঘৃণা প্রকাশ করছি ও নিন্দা জানাই।

আমি প্রশাসনকে অনুরোধ করব, আপনাদের উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের নির্দেশনা দিন। এই ত্রাণ যাতে কেউ আত্মসাৎ করতে না পারে, এবং সে ব্যপারে কঠোর ব্যবস্থা নিন। যদি কোন ব্যক্তি বা জনপ্রিতিনিধির বিরুদ্ধে অভিযোগ উঠে ত্রাণ আত্মসাতের, তাহলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা চাই এই অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ জালিয়াতি আমরা বরদাস্ত করবো না। আমরা কঠোর ভাবে এটা দমন করতে চাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ত্রাণ আত্মসাৎকারীদের কঠোরভাবে দমন করতে হবে: হানিফ

আপডেট সময় : ১১:০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০