ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রাত ১২টার পর ফাঁসি কার্যকর বঙ্গবন্ধুর খুনি মাজেদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ২৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের ফাঁসি আজ শনিবার দিবাগত রাত ১২টার পর কার্যকর হবে। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা।

বঙ্গবন্ধুকে হত্যার দায়ে আবদুল মাজেদের ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। মাজেদ এত দিন পলাতক ছিলেন। গত মঙ্গলবার ঢাকা থেকে গ্রেপ্তার হন তিনি।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা প্রথম আলোকে বলেন, কারা কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। রাত ১২টার পর ফাঁসি কার্যকর হবে।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় স্বজনেরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে মাজেদের সঙ্গে দেখা করেন। আবদুল মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদন ইতিমধ্যে নাকচ হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, মাজেদের মৃত্যুদণ্ড কার্যকরে এখন আর বাধা নেই। কারাগারে আবদুল মাজেদের সঙ্গে তাঁর স্ত্রী সালেহা বেগম, স্ত্রীর বোন ও ভগ্নিপতি, ভাতিজা ও একজন চাচাশ্বশুরসহ মোট পাঁচজন দেখা করে এসেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাত ১২টার পর ফাঁসি কার্যকর বঙ্গবন্ধুর খুনি মাজেদের

আপডেট সময় : ১১:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০