ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের ‘হুমকিতে’ ওষুধ দিতে রাজি ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ২৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; 

করোনার চিকিৎসায় ভালো ফল দিতে পারে এমন একটি ওষুধ হলো হাইড্রক্সিক্লোরোকুইন। কিছুদিন আগে ভারত এটি রপ্তানি বন্ধ করে দিয়েছে। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারত যদি ওষুধটি রপ্তানিতে রাজি না হয়, তা হলে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। এর পর মঙ্গলবার রাতে সুর বদলে আক্রান্ত দেশগুলোয় ওষুধ দিতে রাজি হয়েছে ভারত সরকার। যদিও এ ওষুধটি এখন পর্যন্ত বিশেষজ্ঞ মহল চূড়ান্ত মনোনীত করেননি।

ম্যালেরিয়ার বিরুদ্ধে বেশ কার্যকর হাইড্রক্সিক্লোরোকুইন কোভিড ১৯-এর চিকিৎসায়ও ভালো ফল দিতে পারে বলে অনেকে মনে করছেন। করোনা ভাইরাস মোকাবিলায় ওষুধটির সফলতা নিয়ে বিশেষজ্ঞদের আশাবাদের মধ্যে ভারতের সরকার সপ্তাহ দুয়েক আগে এটি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। গত সোমবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি খুব বিস্মিত হব যদি তিনি (মোদি) ওষুধটি দিতে রাজি না হন; কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক বিদ্যমান। এর আগে রবিবার ট্রাম্প-মোদি ফোনালাপ হয়।

ভারত রাজি না হলে তাদের বিরুদ্ধে ‘পাল্টা ব্যবস্থা’ নেওয়ার কথা ট্রাম্প ভাবছেন কিনা-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি তাদের এই সিদ্ধান্ত পছন্দ করব না। এখনো শুনিনি, এটাই তার (মোদি) সিদ্ধান্ত কিনা। আমি জেনেছি, তিনি অন্য দেশে এ ওষুধ রপ্তানি বন্ধ করেছেন। … তিনি যদি না দেন, তা হলে ঠিক আছে। অবশ্যই পাল্টা ব্যবস্থা হতে পারে। কেন নয়। এ পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে বলা হয়, মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোয় ওষুধটি পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ট্রাম্পের ‘হুমকিতে’ ওষুধ দিতে রাজি ভারত

আপডেট সময় : ০৯:৫৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০