ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

পদ্মায় নৌকাডুবি : নিখোঁজ কনের মরদেহও উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে

পদ্মায় নিখোঁজ কনের মরদেহও উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী | 

রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কনের মরদেহও উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট নয়জনের মরদেহ উদ্ধার করা হলো।
আজ সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ সবাইকে খুঁজে পাওয়ায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
৫ মার্চ পবা উপজেলার চরখিদিরপুর এলাকার ইনসার আলীর ছেলে আসাদুজ্জামান রুমনের সঙ্গে একই উপজেলার ডাঙেরহাট এলাকার শাহীন আলীর মেয়ে সুইটি খাতুন পূর্ণিমার বিয়ে হয়।
রাজশাহী মহানগরীর শ্রীরামপুরে বৌভাত অনুষ্ঠান থেকে ফেরার পথে শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটে।
এ ঘটনার পর তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটির প্রধান রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম সেসময় জানান, ডুবে যাওয়া নৌকা দুটি ছিল ডিঙি নৌকা। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পদ্মায় নৌকাডুবি : নিখোঁজ কনের মরদেহও উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০