ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ফেনীতে ছাত্রীকে অপহরণ, ঘটনার মূলহোতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০ ২২৫ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি।

ফেনীর সোনাগাজীতে নিলুফা আক্তার (১৬) নামে অপহৃত এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনার মূল হোতা মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে তারা।

রোববার (১ মার্চ) নগরীর পৌর এলাকার ৭নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে উদ্ধার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।

জানা যায়, অপহৃত নিলুফা আক্তারকে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের আবদুল হালিমের বখাটে ছেলে মো. জাহাঙ্গীর আলম গত কয়েক মাস ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু নিলুফা তার প্রস্তাবে সাড়া দেয়নি। এর প্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে জাহাঙ্গীর ও তার সহযোগীরা।

এ ঘটনায় ভুক্তভোগী নিলুফার বড় ভাই বাদী হয়ে সোনাগাজী থানায় জাহাঙ্গীরসহ তিন জনের নাম উল্লেখ করে একটি অপহরণের মামলা দায়ের করেন। এরপর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার অভিযান চালিয়ে নিলুফাকে উদ্ধার করেন। একই সঙ্গে মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার পর থেকেই পুলিশ তৎপর থেকে দ্রুত মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার ও নিলুফাকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফেনীতে ছাত্রীকে অপহরণ, ঘটনার মূলহোতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০