ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

তুহিন মাহামুদ এর কবিতা “জ্বলতে দাও”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯ ৩৪৩ বার পড়া হয়েছে

 

আমাকে জ্বলতে দাও
এই পৃথিবীর কোণে কোণে
সমাজের ভাঁজে ভাঁজে
মনুষ্যত্ববোধের পঁচনধরা ক্ষতে।

আমাকে জ্বলতে দাও
ভূপৃষ্ঠ সীমারেখার দ্বারে
অগণিত চার দেয়ালের মাঝে
যেখানে নীরব অত্যাচার চলে।

আমাকে জ্বলতে দাও
রমনীর অন্তরে
পুরুষের দেহে
নোংড়া কল্পনার প্রতিটি বাসরে।

আমাকে জ্বলতে দাও
এই শহরে বুকে
সমাজপতিদের ঘরে
জমে থাকা অবৈধ সম্পদের স্তুুপে।

আমাকে জ্বলতে দাও
আমার মত করে।

জ্বলতে জ্বলতে একদিন হবে
তোমার মত স্বপ্ন দেখা পথে
এই অবনীর কোমল বাসরে
শুভ্রমেঘের বুকে মাথা পেতে
ফিরে যেতে অন্যকোন ভূবনে।

শুধু পরে থাকবে
অন্তর পোঁড়া দেহ, সমাজ পোঁড়া মানুষ।
আর ঘুণে ধরা সমাজব্যবস্হার অবকাঠামো

আমাকে জ্বলতে হবে
তোমার প্রয়োজনে
আমার প্রয়োজনে
আমাদের প্রয়োজনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তুহিন মাহামুদ এর কবিতা “জ্বলতে দাও”

আপডেট সময় : ০৯:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯

 

আমাকে জ্বলতে দাও
এই পৃথিবীর কোণে কোণে
সমাজের ভাঁজে ভাঁজে
মনুষ্যত্ববোধের পঁচনধরা ক্ষতে।

আমাকে জ্বলতে দাও
ভূপৃষ্ঠ সীমারেখার দ্বারে
অগণিত চার দেয়ালের মাঝে
যেখানে নীরব অত্যাচার চলে।

আমাকে জ্বলতে দাও
রমনীর অন্তরে
পুরুষের দেহে
নোংড়া কল্পনার প্রতিটি বাসরে।

আমাকে জ্বলতে দাও
এই শহরে বুকে
সমাজপতিদের ঘরে
জমে থাকা অবৈধ সম্পদের স্তুুপে।

আমাকে জ্বলতে দাও
আমার মত করে।

জ্বলতে জ্বলতে একদিন হবে
তোমার মত স্বপ্ন দেখা পথে
এই অবনীর কোমল বাসরে
শুভ্রমেঘের বুকে মাথা পেতে
ফিরে যেতে অন্যকোন ভূবনে।

শুধু পরে থাকবে
অন্তর পোঁড়া দেহ, সমাজ পোঁড়া মানুষ।
আর ঘুণে ধরা সমাজব্যবস্হার অবকাঠামো

আমাকে জ্বলতে হবে
তোমার প্রয়োজনে
আমার প্রয়োজনে
আমাদের প্রয়োজনে।