ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

তিন বছর বয়সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সার্ভিয়া হাসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৬৩০ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শিশু সার্ভিয়া হাসান বিশ্বের সর্বকনিষ্ঠ মেয়ে হিসেবে গল্পের বই প্রকাশ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Record) অর্জন করেছেন। “Youngest Person to Publish a Book (Female)” ক্যাটাগরিতে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করে সে বাংলাদেশ ও বাংলাদেশি প্রবাসীদের গর্বের কারণ হয়ে উঠেছে। সার্ভিয়ার গল্পের বইটি দুটি সংস্করণে প্রকাশিত হয়েছে- বাংলা সংস্করণ “সার্ভিয়ার ছোট্ট পৃথিবী” এবং ইংরেজি সংস্করণ “Sarvia and Her Little World”। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই বইয়ের প্রতিটি গল্প এবং প্রতিটি ইলাস্ট্রেশন সার্ভিয়ার নিজের তৈরি। একজন শিশুর কল্পনাশক্তি ও সৃজনশীলতার এক অনন্য নিদর্শন এই বই।
যদিও সার্ভিয়া প্রিম্যাচুর বেবি হিসেবে জন্মগ্রহণ করেছিল কিন্তু তার সৃজনশীলতা ও পরিবারের অক্লান্ত সহযোগিতায় সে সব বাধা অতিক্রম করে আজ এই বিশ্ব রেকর্ড গড়েছে। যেখানে একসময় তার পিয়ারদের সাথে তাল মেলাতে পারবে কিনা সেটা নিয়ে উদ্বেগ ছিল পরিবারের, সেখানে আজ সে একটি ক্রিয়েটিভ ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ডধারী।
সার্ভিয়ার বইটি বাংলাদেশে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান- প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে এবং আন্তর্জাতিকভাবে Amazon-এর মাধ্যমে বিশ্বব্যাপী পাঠকদের কাছে পৌঁছে যাচ্ছে। সার্ভিয়ার বাবা মো মেহেদী হাসান এবং মা জারিন ফাইরোজ মুন বলেন, “প্যারেন্ট হিসেবে এতটা এক্সপেক্টেশন কখনোই ছিলো না আমাদের। ওর জন্য যা বেস্ট হয় শুধু সেটাই করার চেষ্টা করেছি। কিন্তু যেই রিকগনিশন পেলো বাচ্চাটা, আমাদের প্রতিটা কষ্ট সার্থক হয়েছে।”
এই অর্জন শুধু সার্ভিয়া বা তার পরিবারের জন্য নয়, এটি সারা বিশ্বের বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয়। একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিশুর এই সাফল্য প্রমাণ করে যে সঠিক সহযোগিতা ও উৎসাহ পেলে যেকোনো শিশুই অসাধারণ কিছু করতে পারে।
সার্ভিয়া হাসান একজন বাংলাদেশি-আমেরিকান শিশুশিল্পী ও গল্পকার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এই ছোট্ট লেখিকা তার সৃজনশীল গল্প ও নিজ হাতে আঁকা ছবির মাধ্যমে পাঠকদের মন জয় করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তিন বছর বয়সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সার্ভিয়া হাসান

আপডেট সময় : ০৫:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫