ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই Logo দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দল থেকে বাদ মোসাদ্দেক-সৌম্য! Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী Logo উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী Logo মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo আসছে নতুন এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি

জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে জিয়া শিশুকিশোর মেলার আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জহির উদ্দিন স্বপন, বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের অসাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম রফিক এবং নজরুল গবেষক কবি জাকির আবু জাফর।

আলোচনা সভার সভাপতিত্ব করেন জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর সিকদার। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাসুদ, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক এবং হাফিজুর রহমান শফিক, ঢাকা মহানগর দক্ষিণ জিয়া শিশু কিশোর মেলার সিনিয়র সহ-সভাপতি সহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু সাহিত্যেই নয়, জাতির স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্রের লড়াইয়ে এক অনন্য প্রেরণার উৎস। তাঁর চেতনা ও আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। এছাড়াও জাতীয় কবীর স্মরণে এমন করে জিয়া শিশু কিশোর মেলা প্রতি বছর আয়োজন করবে বলে উপস্থিতি বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে জিয়া শিশুকিশোর মেলার আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১২:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫