ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

নির্বাসন থেকে প্রত্যাবর্তনের নায়ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৪৫১ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শফিক: নির্বাসন ইতিহাসের কাছে কোনো পরাজয় নয়। বরং অনেক সময় তা হয়ে ওঠে নতুন অধ্যায়ের শুরু। নেলসন ম্যান্ডেলা কারাগার আর নির্বাসনের দীর্ঘ অন্ধকার পেরিয়ে ফিরেছিলেন জাতির মুক্তির প্রতীক হয়ে। বেনজির ভুট্টো বিদেশে নির্বাসিত থেকেও পাকিস্তানের গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যাবর্তনের সাহস দেখিয়েছিলেন। চিলির সালভাদর আইয়েন্দে, ইরানের আয়াতুল্লাহ খোমেনি কিংবা নেপালের গণতান্ত্রিক নেতাদের ইতিহাস একটাই কথা বলে- দমন নেতৃত্বকে থামাতে পারে না।

বাংলাদেশের প্রেক্ষাপটে সেই ইতিহাসের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী ফ্যাসিবাদ, রাজনৈতিক মামলা, জেল-জুলুম ও নিপীড়নের প্রেক্ষাপটে দীর্ঘদিন নির্বাসিত থেকেও তিনি রাজনীতি থেকে সরে যাননি। আন্দোলন, সংগঠন ও রাজনৈতিক কৌশলে তিনি ছিলেন সক্রিয়, স্পষ্ট এবং দৃঢ়।

২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত ফেরা নয়। এটি ভোটাধিকার, গণতন্ত্র এবং রাজনৈতিক ন্যায়বিচারের দাবিতে দীর্ঘ লড়াইয়ের প্রতীকী মুহূর্ত। ইতিহাস বলে, যারা জনগণের পক্ষে দাঁড়ায়, তাদের পথ যত কঠিনই হোক “প্রত্যাবর্তন অনিবার্য”। তারেক রহমানের ফেরা সেই সত্যকেই আবার মনে করিয়ে দেয়।

লেখক: হাফিজুর রহমান শফিক – সাংবাদিক ও লেখক 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নির্বাসন থেকে প্রত্যাবর্তনের নায়ক

আপডেট সময় : ১২:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫