ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রংপুর সড়ক বিভাগের সার্কেল প্রকৌশলী রহিমের টেন্ডার দূর্নীতি 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৪৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নিয়ম বহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে টেন্ডার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সড়ক বিভাগের বিরুদ্ধে। এ কাজে সহযোগিতার অভিযোগ করা হয়েছে রংপুর সড়ক সার্কেলের প্রকৌশলী মোঃ আব্দুর রহিমের বিরুদ্ধেও।

অভিযোগ অনুযায়ী, দরপত্রে চারটি প্রতিষ্ঠান মূল দরপত্রের চেয়ে ১০ শতাংশ কম দরে অংশ নেয়। তবে চলমান কাজের বিপরীতে ভুল তথ্য দেওয়ায় কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ই-জিপি সিস্টেমের মাধ্যমে তিন কার্যদিবস সময় দিয়ে ব্যাখ্যা চেয়ে নোটিশ দেন। চার প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠান ব্যাখ্যা জমা দিলেও মোহাম্মদ আমিনুল হক প্রাইভেট লিমিটেড কোনো ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। ফলে প্রতিষ্ঠানটিকে টেন্ডারে নন-রেসপন্সিভ হিসেবে বিবেচনা করা হয়।

তবুও অভিযোগ রয়েছে, ওই নন-রেসপন্সিভ প্রতিষ্ঠানটিকেই কুড়িগ্রাম সড়ক বিভাগ থেকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সিদ্ধান্তের অনুমোদন দেন রংপুর সড়ক সার্কেলের প্রকৌশলী মোঃ আব্দুর রহিম।

নিয়ম অনুযায়ী, পিপিআর ২০২৫ অনুসারে এ ক্ষেত্রে পুনরায় দরপত্র আহ্বান করে আরও বেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা যেত। বিকল্প হিসেবে নন-রেসপন্সিভ ঘোষিত প্রতিষ্ঠান বাদ দিয়ে বাকি তিনটি যোগ্য প্রতিষ্ঠানের যেকোনো একটিকে কাজ দেওয়া সম্ভব ছিল। কিন্তু তা না করে অভিযোগ অনুযায়ী উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রংপুর সড়ক বিভাগের সার্কেল প্রকৌশলী রহিমের টেন্ডার দূর্নীতি 

আপডেট সময় : ০১:৫৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫