ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আকাশপথে যাত্রা শুরু ‘হংসবলাকা’র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ৪৪৭ বার পড়া হয়েছে

‘হংসবলাকা’র যাত্রা শুরু

 সকালের সংবাদ ডেস্কঃ বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন ২য় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘হংসবলাকা’র যাত্রা শুরু করেছে আজ।

আজ সোমবার সকাল ১০ টা ৪৫ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা থেকে প্রথম যাত্রা শুরু করে ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৮ মডেলের অত্যাধুনিক এই উড়োজাহাজটি।

বিমান সূত্রে জানা যায়, আজ থেকে ২৭১ আসনের ড্রিমলাইনারে ঢাকা-লন্ডন রুটে ৭ দিনে ৬টি, ঢাকা-দাম্মাম রুটে ৭ দিনে ৪টি এবং ঢাকা-ব্যাংকক রুটে ৭ দিনে ৩টি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মাধ্যমে দেশের বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা হলো ১৫টি।

এর আগে ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের সিয়াটলে এভারেট ডেলিভারি সেন্টারে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং বিমানের কাছে চাবি দিয়ে মালিকানা হস্তান্তর করে। ৩০ নভেম্বর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে ‘হংস বলাকা’। বিজি-২১১২ ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের পেনফিল্ড এয়ারপোর্ট থেকে টানা সাড়ে ১৫ ঘণ্টা উড়ে ঢাকায় আসে ‘হংস বলাকা’।

শনিবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিমানবহরের ১৫ নম্বর উড়োজাহাজ হিসেবে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘হংসবলাকা’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারী জানান, যাত্রীদের নিরাপদ ভ্রমণ ও বিমান পরিচালনায় দক্ষতা বৃদ্ধিতে ড্রিমলাইনার নতুন মাত্রা যোগ করবে। এ ড্রিমলাইনারটি টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম। অন্যান্য বিমানের তুলনায় এতে ২০ শতাংশ কম জ্বালানি লাগে।

যাত্রীদের আরামদায়ক ভ্রমণে সম্প্রসারিত বিমান বহর দিয়ে চলমান রুটে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি সহজ হবে এবং নতুন রুটে ফ্লাইট পরিচালনা করা যাবে বলেও জানান তিনি।

ড্রিমলাইনার উড়োজাহাজটি ঘণ্টায় ৬৫০ কিলোমিটার বেগে উড়তে সক্ষম। বিমানটির ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক (জিই)। উড়োজাহাজের শব্দ কমাতে ইঞ্জিনের সঙ্গে যুক্ত রয়েছে শেভরন প্রযুক্তি।

বিমানটি নিয়ন্ত্রণ করা হবে ইলেকট্রিক ফ্লাইট সিস্টেমে। কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ায় এই বিমানটি ওজনে হালকা। ভূমি থেকে বিমানটির উচ্চতা ৫৬ ফুট। এর দুটি পাখার আয়তন ১৯৭ ফুট। মোট ওজন ১ লাখ ১৭ হাজার ৬১৭ কিলোগ্রাম। বিমানের ককপিট থেকে টেল (লেজ) পর্যন্ত ২৩ লাখ যন্ত্রাংশ রয়েছে।

ড্রিমলাইনারে আসন সংখ্যা ২৭১টি। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমি ক্লাস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আকাশপথে যাত্রা শুরু ‘হংসবলাকা’র

আপডেট সময় : ১২:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮