ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার আসনে লড়বেন হিরো আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯ ৩৩৩ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি |
শূন্য হয়ে যাওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত সময়ের মধ্যে শপথগ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর থেকেই বগুড়ার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আসনটিতে নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। তার সাথে যোগ হলেন হিরো আলম।

সম্প্রতি হিরো আলম জাতীয় পার্টির সাংস্কৃতিক দলে যোগ দেয়ার পর একটি গুরুত্বপূর্ণ পদ তাকে দেয়া হয়। দল থেকেই তিনি উপনির্বাচনের জন্য মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন হিরো আলম। এ আসন থেকে সিংহ মার্কায় হিরো আলম পেয়েছিলেন ৬৩৮ ভোট। পরে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেন তিনি।

হিরো আলম জানান, এর আগেই তিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী ছিলেন কিন্তু বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করে তিনি বগুড়া-৬ আসন থেকে মনোনয়ন উত্তোলন করেননি। এবার যেহেতু আসনটি শূন্য তাই তিনি মনোনয়ন তুলবেন। তিনি নির্বাচন করার জন্য জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন। যদি দল তাকে মনোনয়ন না দেয় তাহলে দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তিনি বলেন, ফলাফল যাই হোক, নির্বাচনে অংশগ্রহণ তার কাছে বড় বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খালেদা জিয়ার আসনে লড়বেন হিরো আলম

আপডেট সময় : ১০:৩৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯