ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! Logo সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জাহাঙ্গীর শিকদার Logo প্রকল্প বণ্টনে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে গণপূর্ত সচিব নজরুলকে নিয়ে বিতর্কের ঝড়! Logo শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগ: কোটি টাকার চুক্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী Logo কক্সবাজার উত্তর বন বিভাগে সীমাহীন ঘুষ–দুর্নীতির অভিযোগ Logo বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস Logo গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ও ক্যাশিয়ার এনামুল হকের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ|| পর্ব – Logo বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার: এশিয়াটিক থ্রি সিক্সটি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে আইনজীদের সংগঠন  Logo বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের জ্যেষ্ঠ নেতার পদোন্নতি সহ পিআরএল: রয়েছে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ! Logo দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ

ফরিদপুরে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ২৩১ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি;

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলার বোয়ালমারী থানার ওসি একে শামীম হাসান জানান, শুক্রবার মামলার পর আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামের মো. ইউসুফ শেখ (২০), আকমল বিশ্বাস (৩৫) ও ময়েনদিয়া বাজার এলাকার মেহেদী হাসান (২৪)।

মামলার এজাহারে বলা হয়েছে, ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ১৯ বছরের ওই তরুণীর সঙ্গে ইউসুফ প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বুধবার তাকে বিয়ের কথা বলে ডেকে নেন বোয়ালমারীর ময়েনদিয়া বাজার এলাকায় মেহেদীর বাড়িতে। সেখানে ইউসুফ তাকে ধর্ষণ করে একটি ঘরে আটকে রাখেন। পরদিন আকমল তাকে ধর্ষণ করেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

একই সময় পুলিশ ইউসুফ ও মেহেদীকে গ্রেপ্তার করে। আর শুক্রবার বিকালে আকমলকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি শামীম।

তিনি বলেন, তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফরিদপুরে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ১১:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯