ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই Logo দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দল থেকে বাদ মোসাদ্দেক-সৌম্য! Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী Logo উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী Logo মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo আসছে নতুন এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি

হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের কাছ থেকে তাইজ প্রদেশের দুটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী। এ সময় হুথিদের সঙ্গে ইয়েমেনি বাহিনীর সম্মুখ লড়াই হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ফ্রন্টে লড়াই তীব্রতর হয়েছে। এর মধ্যেই দুটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী।

এলাকাগুলো হলো পশ্চিম তাইজের মুকাবানা জেলার আল-খাদা ফ্রন্টের নাকিল এবং জাবাল-আল-কুরা। ইয়েমেনের সেনারা হুথিদের কাছ থেকে রাজধানী সানার দখল নেওয়ার চেষ্টা করছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হচ্ছে।

ইয়েমেনের সরকারি বাহিনীকে সহায়তা করছে সৌদি আরব। আল তাইজ থেকে হুথি বিদ্রোহীরা বন্দরনগরী মোখার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তাদের অগ্রসর ঠেকাতে আল-ওয়াজিয়াহতে ব্যাপক বোমাবর্ষণ করেছে সৌদি আরব।

হুথিদের লক্ষ্য হলো বন্দরনগরী মোখা দখল করে সেখানে নিজেদের কর্তৃত্ব স্থাপন ও লোহিত সাগরের বাব এল মান্দেব সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। এতে করে তারা সৌদি আরবের জাহাজগুলোর ওপর নৌ-অবরোধ সম্পূর্ণভাবে কার্যকর করতে পারবে।

আলজাজিরা জানিয়েছে, হুথিদের নিয়ন্ত্রণে ইয়েমেনের যেসব অঞ্চল আছে সেখানে সৌদি আরব নৌ-অবরোধ আরোপ করে রেখেছে। এখন হুথিরা এই অবরোধের বদলে পাল্টা অবরোধ আরোপ করতে চায়। যেন সৌদির কোনো জাহাজ বাব এল মান্দেব প্রণালি দিয়ে লোহিত সাগরে প্রবেশ ও বের হতে না পারে।

এরসঙ্গে হুথিরা সৌদি আরবেও সরাসরি হামলা চালিয়েছে। বিশেষ করে দেশটির রাষ্ট্রয়াত্ত্ব তেল প্রতিষ্ঠান আরামকোর অবকাঠামোকে টার্গেট করেছে তারা। এতে সৌদিত ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ বলে জানিয়েছে রিয়াদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী

আপডেট সময় : ০৯:২৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬