ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

যশোরে ভিডিপি দলনেতাদের সাহসিকতা ও বিচক্ষণতায় ৮ মাসের পলাতক আসামি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: যশোরের কেশবপুরে প্রায় আট মাস ধরে আত্মগোপনে থাকা বিজ্ঞ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে শনাক্ত করে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভিডিপি দলনেতারা।

কেশবপুর উপজেলার ২নং সাগরদাড়ি ও ১০নং সাতবাড়িয়া ইউনিয়নে স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনকালে ভিডিপি দলনেতারা আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ওই আসামির অবস্থান সম্পর্কে তথ্য জানতে পারেন। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক কারাদণ্ডসহ গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশ দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছিল। তবে আসামি আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না।

পরবর্তীতে স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভিডিপি দলনেতারা অত্যন্ত সতর্কতা, দায়িত্বশীলতা ও বিচক্ষণতার সঙ্গে আত্মগোপনে থাকা আসামির অবস্থান শনাক্ত করেন এবং তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পুলিশ তাকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

গ্রেফতারকৃত আসামি মোঃ হান্নান সরদার, পিতা-মোঃ আব্দুস সোবহান, গ্রাম-বরণডালি, সরসকাঠি, থানা-কেশবপুর, জেলা-যশোর।

আসামিকে শনাক্ত ও পুলিশের নিকট হস্তান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যশোরের কেশবপুর উপজেলার ২নং সাগরদাড়ি ইউনিয়ন দলনেতা মোঃ আলী হোসেন এবং ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন দলনেতা তালিব হোসাইন।

ভিডিপি দলনেতাদের দক্ষতা, বিচক্ষণতা ও দায়িত্বশীলতায় আসামি শনাক্ত ও হস্তান্তরের ঘটনায় তারা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন। একইভাবে, সারাদেশে জনশৃঙ্খলা, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যশোরে ভিডিপি দলনেতাদের সাহসিকতা ও বিচক্ষণতায় ৮ মাসের পলাতক আসামি আটক

আপডেট সময় : ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬