ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মোবাইল কোম্পানিগুলোর বকেয়া ১৫ হাজার কোটি টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯ ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
দেশের মোবাইল কোম্পানিগুলোর বকেয়া ১৫ হাজার ৬শ’ কোটি টাকা। এ বকেয়া টাকা দ্রুত সময়ের মধ্যে আদায়ের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (৫ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সিনিয়র সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

জাগো নিউজকে তিনি বলেন, এ বিশাল অংকের বকেয়া মনে হয় আর কোনো দেশে নেই। তাই এসব বকেয়া টাকা দ্রুত আদায়ের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিগত পাঁচ বছরের অর্জন ও আগামী পাঁচ বছরের কর্ম পরিকল্পনা গ্রহণ এবং মন্ত্রণালয়ের প্রধান ১০টি চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

কমিটি সারাদেশে নতুন প্রজন্মের সময়ের চাহিদার প্রেক্ষিতে জ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভর কর্মমূখী শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত প্রকল্প গ্রহণের সুপারিশ করে। এছাড়া বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন রুগ্ন প্রতিষ্ঠানগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে উত্তরণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেনজীর আহমদ, ফাহমী গোলন্দাজ বাবেল, আহমেদ ফিরোজ কবির, মো. নুরুল আমিন, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম এবং অপরাজিতা হক বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার বৈঠকে যোগদান করেন।

এছাড়া ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব এবং বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোবাইল কোম্পানিগুলোর বকেয়া ১৫ হাজার কোটি টাকা

আপডেট সময় : ০৬:২৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯