ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিআরটিসিতে দুর্নীতির বরপুত্র চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

দেশের জেলে ৪৯৫ বিদেশি বন্দি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯ ২১২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ;

বিভিন্ন দেশের ৪৯৫ জন নাগরিক বর্তমানে বাংলাদেশে বন্দি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মানবাধিকার কমিশনের ‘হিউম্যান ট্রাফিকিং: রিপেট্রেশন অব ভিকটিম’ শীর্ষক এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশি বন্দিদের মধ্যে মাত্র ৫৭ জন সাজাপ্রাপ্ত। এছাড়া ৮৬ জন মুক্তি পেলেও কোনো দেশ তাদের নিতে রাজি হয়নি। ফলে অনেকটা বাধ্য হয়েই তারা জেলখানায় রয়েছে।’

মানব পাচারের পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০১৫ সালে আমাদের দেশ থেকে শত শত মানুষ থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে গিয়েছিল। এরপর ৬০০ বাংলাদেশি অস্ট্রেলিয়ায় অবৈধভাবে ঢুকে পড়েছে বলে আমাদের জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী। তবে এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় পরিস্থিতির উন্নতি হয়েছে। এখন যারা পাচার হচ্ছে তাদের ৮০ শতাংশই রোহিঙ্গা।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানব পাচার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের প্রতিটি জেলায় কমিটি করা হয়েছে। আর এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিচক্ষণতার সঙ্গে মনিটরিং করছে। দেশে মানব পাচার প্রতিরোধে প্রত্যেক জেলায় পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একসময় আমাদের দেশ থেকেই বিশ্বের বিভিন্ন দেশে যেত মানুষেরা। কিন্তু এখন আমাদের সে চিন্তা নেই, উল্টো আমাদের প্রধানমন্ত্রী ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে। নানা সমস্যার মাঝেও তিনি সবাইকে আপন করে নেন। যে কারণে সারাবিশ্ব তাকে মাদার অব হিউম্যানিটি উপাধি দিয়েছে।’

‘মানব পাচার রোধে ৭ বছরেও আলাদা ট্রাইব্যুনাল হয়নি’
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেশে আসার পরও মুক্তি না পাওয়া বাদল ফরাজির বিষয়ে মন্ত্রী বলেন, ‘ভারতের আদালতে বিনা অপরাধে বাদল ফরাজীকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ঘোষণার পর বাংলাদেশে আনা হলেও তিনি এখনও কারাগারে বন্দি। কিন্তু বাদল ফরাজির বিষয়ে একটি জটিলতা রয়েছে। এখন মাত্র একটাই পথ খোলা রয়েছে। রাষ্ট্রপতি যদি ক্ষমা করেন তাহলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে।’

সেমিনারে আরও বক্তব্য দেন- আইওএম বাংলাদেশের প্রধান গিওরগি গিগাউরি, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, অ্যাটসেক ইন্ডিয়ার ন্যাশনাল কোঅর্ডিনেটর মানবেন্দ্র নাথ মণ্ডল, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেশের জেলে ৪৯৫ বিদেশি বন্দি

আপডেট সময় : ০৬:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯