ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

অবসর নিয়ে ফেসবুকে পোস্ট ইমরুলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯ ৩০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দলে নেই ইমরুল কায়েস। আগামী বিশ্বকাপে ইমরুল থাকছেন না গুঞ্জনটা আগে থেকেই ছিল। তবে দল যেহেতু ঘোষণা হয়নি ইমরুল এবং তার ভক্তরা আশায় ছিলেন। দল ঘোষণার আগেই অবশ্য ইমরুল আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন রব উঠেছে। দল ঘোষণার পরে তা জোরালো হয়েছে।

বিশ্বকাপ দলে না থাকলে ইমরুল অবসর নেবেন এমন কথা ভেসেছে বাতাসে। ইমরুলের চোখও এড়ায়নি বিষয়টি। তাই বিশ্বকাপের দল ঘোষণার পরদিন ইমরুল নিজের ফেসবুক পেজে অবসর নিয়ে কথা বললেন।

বাংলাদেশ দলের হয়ে ১১ বছর ক্রিকেট খেলা এই টপ অর্ডার ব্যাটসম্যান তার ফেসবুকে লেখেন, আমি একটা জিনিস কয়দিন যাবৎ লক্ষ্য করছি, আমাকে নিয়ে অনেকে পোস্ট করছেন আমি নাকি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি! আমার জন্য দুঃখজনক এই খবরগুলো।

খেলা চালিয়ে যাওয়ার কথা বলে তিনি লেখেন, ‘আমার ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। আমি সব সময় দেশ ও দেশের মানুষকে ভালো কিছু দেয়ার চেষ্টা করছি! আল্লাহর রহমতে কখনও সফল হইছি আবার ব্যর্থও হইছি। যদি বাংলাদেশ ক্রিকেটে ১% দিতেও পারি, তবে নিজেকে স্বার্থক মনে করি।’

ভক্তদের সঙ্গে নিজের হেটার্সদেরও ধন্যবাদ জানিয়ে ইমরুল বলেন, ক্রিকেট আমার ভালোবাসা, আমি বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছি তার মানে এই না যে ক্রিকেট ছেড়ে দিবো। সামনে যখনই সুযোগ আসবে বাংলাদেশ ক্রিকেটকে কিছু দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অবসর নিয়ে ফেসবুকে পোস্ট ইমরুলের

আপডেট সময় : ০৫:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯