ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

জনগণ ৩০ ডিসেম্বরের ভোট বিশ্বাস করে না: নজরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯ ২৬৮ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের জনগণ ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকে বিশ্বাস করে না। প্রহসনের ওই নির্বাচনের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। তাদের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে দেয়া হয়েছে। যার প্রভাব আগামীতে আরও স্পষ্ট হবে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শ্রমিক দলের উদ্যোগে সংগঠনের প্রয়াত কাযর্করী সভাপতি আবদুল কাশেম চৌধুরী, মহানগরের সাবেক সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী দুলাল ও রেল শ্রমিক দলের মোহাম্মদ উল্লাহ ভুঁইয়ার স্মরণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, বন্দি খালেদা জিয়াকে কারাগারে রেখেও যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতো তাহলেও এই সরকারের বিজয়ের কোনো সম্ভাবনা ছিল না। এটা বুঝতে পেরে তারা ২৯ ডিসেম্বর রাতের অন্ধকারে ভোটের বাক্স ভরে ফেলেছে। নির্বাচনের দিনও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে অনিয়মের ভোট করেছে এই সরকার। ভোটারদেরকে ভোট দেয়া থেকে বিরত রেখে পুরো নির্বাচন পদ্ধতির উপর তাদের অনীহা সৃষ্টি করা হয়েছে। এটা গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত। গণতন্ত্রকে ধ্বংস করে দেয়ার চক্রান্ত।

বিএনপির এই নেতা বলেন, আজকে বাংলাদেশের গণতন্ত্র বন্দি। গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়া কারারুদ্ধ। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। আমরা চাই-সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা হোক। এটা তার প্রাপ্য।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জনগণ ৩০ ডিসেম্বরের ভোট বিশ্বাস করে না: নজরুল

আপডেট সময় : ০৯:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯