ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সংসদে আমরাই একমাত্র বিরোধীদল- চুন্নু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ৪৪২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সংসদে দলীয়ভাবে আমরাই একমাত্র বিরোধী দল। স্পিকার যে সিদ্ধান্ত দিয়েছেন বিরোধীদলের নেতা হিসেবে জাপা চেয়ারম্যানকে যে স্বীকৃতি দিয়েছেন, তা যথার্থ হয়েছে। সোমবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন চুন্নু।

মুজিবুল হক চুন্নু বলেছেন, সংসদে আমরা যে বিরোধী দল সেটা স্পিকারের দৃষ্টিতে এসেছে। সংসদের কার্যক্রমে এটা উল্লেখ থাকবে। সংখ্যাটা বড় নয়, সংসদে কারা বিরোধী সেইটা মেইন জিনিস। চুন্নু বলেন, এই সিদ্ধান্তের জন্য আমরা স্পিকারকে ধন্যবাদ জানাই। জিএম কাদের ও আনিসুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা রাখতে পারবে। মানুষের আশা যে, জাপা আসলেই বিরোধীদল সেটা প্রমাণ করার সুযোগ এসেছে এইবার। মানুষের মধ্যে সমালোচনা ছিল গৃহপালিত বা এই ধরনের শব্দ। এই শব্দগুলো যাতে আর ব্যবহার না হয় সে লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আমরা ভূমিকা আগামীতে রাখবো। মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে কাজ করবো।

রওশনের ঘোষণার জাপায় কোনো অস্বস্তি নাই জানিয়ে তিনি বলেন, তারা কেউ দলের কোনো পদ হোল্ড করেন না।

সাধারণ মেম্বারও না। রওশন এরশাদ আমাদের পৃষ্ঠপোষক। তিনি আমাদের এতই শ্রদ্ধার পাত্র, উনি কোনো অসাংবিধানিক সিদ্ধান্ত নিলেও আমরা আমলে নেই না। কারণ উনি খুব অসুস্থ। স্বাভাবিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক অবস্থা তার নেই। উনাকে কতিপয় ব্যক্তি তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছে। খুবই দুঃখজনক।

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সংসদে আমরাই একমাত্র বিরোধীদল- চুন্নু

আপডেট সময় : ০৩:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪