ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ক্ষমতাসীনদের টাকার খেলায় টিকতে না পেরে জাপার অনেক প্রার্থী নির্বাচন ছেড়ে দিচ্ছেন: চুন্নু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ৫০২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: ক্ষমতাসীন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের টাকার দৌরাত্ম্যের কারণে দেশের অনেক নির্বাচনী এলাকায় জাপার প্রার্থী নির্বাচন ছেড়ে দিচ্ছেন উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, তারা টাকার সঙ্গে কুলিয়ে ওঠতে পারছেন না। দলীয় কোনো ফান্ড না থাকায় আমরাও ফান্ড দিতে পারছি না। বৃহস্পতিবার সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালীতে জাপার কার্যালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন। নিজের নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনেও স্বতন্ত্র প্রার্থীরা লক্ষ লক্ষ কোটি টাকা ছিটিয়ে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশনকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি। ইসি আমাদের আশ্বস্ত করেছিলেন যে টাকার দৌরাত্ম্য হবে না। নির্বাচন খুব ভালোভাবে হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে না। এখন পর্যন্ত আমি নিজেও আমার এলাকায় নির্বাচন করছি। আমার এলাকাটা ভিন্ন। আমার নির্বাচনী এলাকা একটি শান্তিপ্রিয় এলাকা।

এখানে বিগত ১৫ বছর যাবৎ বিভিন্ন রাজনৈতিক দলই একটি সহানুভুতিমূলক বা একসঙ্গে তারা বসবাস করে আসছে কোন রকম পলিটিক্যাল দাঙ্গাহাঙ্গামা নেই। কিন্তু দেশের অনেক জায়গায় বেশ কিছু ঘটনা ঘটছে, আমরা খবর পাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ক্ষমতাসীনদের টাকার খেলায় টিকতে না পেরে জাপার অনেক প্রার্থী নির্বাচন ছেড়ে দিচ্ছেন: চুন্নু

আপডেট সময় : ০৬:৫৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪