ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আইপিএলের পাওনা না পেয়ে মামলা করলেন স্টার্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯ ৩০১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক; বিশ্বকাপ সামনে বলে এবার স্বেচ্ছায়ই আইপিএল থেকে সরে গেছেন মিচেল স্টার্ক। তবে গত আইপিএলে অস্ট্রেলিয়ান এই পেসারকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, ইনজুরির কারণে সেবার খেলা হয়নি। এ নিয়েই বেঁধেছে ঝামেলা।

লন্ডনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানি লয়েডে বিমা করেছিলেন স্টার্ক, যদি খেলতে না পারেন, তবে বিমা থেকে তার ১২ কোটি টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও সে টাকা বুঝে পাননি অজি পেসার।

দুই পক্ষের সর্বশেষ যোগাযোগ হয়েছিল গত বছরের ২২ নভেম্বর। স্টার্কের ইনজুরির ব্যাপারে সেখানে বিস্তারিত জানানো হয়। কিন্তু বেঁকে বসে ইনস্যুরেন্স কোম্পানিটি। শারীরিক অক্ষমতাজনিত কারণে অর্থ পাওয়ার দাবি স্টার্ক করতে পারেন না বলে জানিয়ে দেয়া হয় তাকে।

এবার ওই কোম্পানির বিরুদ্ধে মামলাই ঠুকে দিয়েছেন স্টার্ক। ভিক্টোরিয়া আদালতে মামলা করেছেন তার আইনজীবী মিলস ওকলি। মামলার রিটে বলা হয়েছে, স্টার্ক ২৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের জন্য ৯৭ হাজার ৯২০ ডলার প্রিমিয়াম দিয়েছিলেন। আর তিনি ডান উরুতে ব্যথা অনুভব করেন মার্চের ১০ তারিখেই।

প্রসঙ্গত, আইপিএল শুরুর ঠিক আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ইনজুরিতে পড়েছিলেন স্টার্ক। টুর্নামেন্টের মাঝপথে তার খেলার কথা ছিল, কিন্তু চোটের কারণে পরে নাম প্রত্যাহার করে নেন অজি পেসার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আইপিএলের পাওনা না পেয়ে মামলা করলেন স্টার্ক

আপডেট সময় : ১২:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯