ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না: ট্রাম্প Logo জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের বৈঠক Logo অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি Logo নির্ধারিত দামে এলপিজি বিক্রিতে বাজার মনিটরিং জোরদার হচ্ছে: তথ্য উপদেষ্টা Logo ঐতিহাসিক ৭ নভেম্বর: সিপাহি-জনতার ঐক্য, বিপ্লব ও শহীদ জিয়ার অবিস্মরণীয় নেতৃত্ব Logo শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী Logo নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ Logo আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo তারেক রহমান অনেকটা ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবেই জনগণের কাছে সমাদৃত: রিজভী Logo লালবাগে বিপ্লব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। একই সঙ্গে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশা প্রকাশ করেন।

বৈঠকে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের মিশনের উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় : ০৬:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬