ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না: ট্রাম্প Logo জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের বৈঠক Logo অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি Logo নির্ধারিত দামে এলপিজি বিক্রিতে বাজার মনিটরিং জোরদার হচ্ছে: তথ্য উপদেষ্টা Logo ঐতিহাসিক ৭ নভেম্বর: সিপাহি-জনতার ঐক্য, বিপ্লব ও শহীদ জিয়ার অবিস্মরণীয় নেতৃত্ব Logo শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী Logo নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ Logo আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo তারেক রহমান অনেকটা ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবেই জনগণের কাছে সমাদৃত: রিজভী Logo লালবাগে বিপ্লব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গীসহ দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৩তম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে আমরা টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করব, যেখানে কেবল আমাদের শ্রমিক ভাই-বোনেরাই চিকিৎসা সেবা পাবেন।

প্রধানমন্ত্রী জানান, এই স্থাপনাগুলো ‘শ্রমিক হাসপাতাল’ হিসেবে পরিচিত হবে এবং সেই লক্ষ্যেই এগুলো নির্মাণ করা হবে।

তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, যার অংশ হিসেবে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

পূর্ববর্তী স্বৈরাচারী শাসনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সেই সময়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে ভেঙে ফেলা হয়েছিল যে, আগের গণতান্ত্রিক সরকারগুলোর আমলে যতটুকু অবকাঠামো গড়ে উঠেছিল, তাও অবশিষ্ট থাকেনি।

তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে এতটাই সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল যে, মানুষ চিকিৎসার জন্য অন্য একটি দেশে যেতে বাধ্য হতো।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশের জ্বালানি খাতকে বিদেশি উৎসের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল এবং দেশের খনিজ সম্পদকে জনগণের কল্যাণে ব্যবহার করা হয়নি; ফলে প্রতিটি বিষয়ের জন্যই দেশকে আমদানির ওপর নির্ভর করতে হয়েছে।

তিনি উল্লেখ করেন, এমন সব নীতি ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা হয়েছিল যা দেশে শিল্পের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করেছে।

সংসদের আগের একটি অধিবেশনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিরোধী দলীয় নেতাও তখন দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে আজ বিকেল ৩টা ৩৮ মিনিটে অধিবেশনটি শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬