ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লালবাগে বিপ্লব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার Logo ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি Logo ঢাকায় আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ Logo হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo শেখ হাসিনার পাসপোর্ট আবেদনে যা লেখা হয়েছে Logo দুর্নীতির কারণে হারিয়েছে সমবায়ের অতীত গৌরব: রাষ্ট্রপতি Logo মায়ানমারকেই রোহিঙ্গা ইস্যু সমাধান করতে হবে: আইনমন্ত্রী Logo সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক Logo বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা Logo শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ

লালবাগে বিপ্লব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:১১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগে বিপ্লব হোসেন (২৭) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন_ মো. মাইনু (২৬) ও আল-আমিন ওরফে স্বাধীন ওরফে ডিপজল (২২)। তারা দুজনই লালবাগের শহীদনগর এলাকার বাসিন্দা।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শহীদনগর বৌ-বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে বিপ্লব হোসেনকে ধারালো ছুরি ও চাপাতি দিয়ে গুরুতর আঘাত করেন আসামিরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের খালা বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তের একপর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় রোববার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানাধীন লোহার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লালবাগে বিপ্লব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২০:১১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬