ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ Logo বাঁওড়ে মাছ উৎপাদন ১০ শতাংশ বৃদ্ধির উদ্যোগ সরকারের Logo দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা: সভাপতি হাবিব উল্লাহ জন সম্পাদক মো. রাসেদুর রহমান Logo নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী Logo মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী Logo বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনের দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে তোলা হবে জ্বালানি অবকাঠামো : প্রধানমন্ত্রী

শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আয়োজন চলছে এবং সর্বত্র আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

পঞ্জিকা মতে, রোববার (৮ নভেম্বর) দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। তিথি শেষ হবে আগামী সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা ৫৮ মিনিটে।

সাধারণত মধ্যরাতে মন্ত্রোচ্চারণ ও বিশেষ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কালীপূজা সম্পন্ন হয়।

লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এ কারণে বিভিন্ন অঞ্চলের শ্মশানে মহাধুমধামের মধ্য দিয়ে শ্মশান কালীপূজা অনুষ্ঠিত হয়।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিও ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে আজ শ্যামাপূজা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ

আপডেট সময় : ০৩:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬