ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না: ট্রাম্প Logo জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের বৈঠক Logo অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি Logo নির্ধারিত দামে এলপিজি বিক্রিতে বাজার মনিটরিং জোরদার হচ্ছে: তথ্য উপদেষ্টা Logo ঐতিহাসিক ৭ নভেম্বর: সিপাহি-জনতার ঐক্য, বিপ্লব ও শহীদ জিয়ার অবিস্মরণীয় নেতৃত্ব Logo শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী Logo নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ Logo আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo তারেক রহমান অনেকটা ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবেই জনগণের কাছে সমাদৃত: রিজভী Logo লালবাগে বিপ্লব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কোনো জটিলতা দেখছে না সরকার। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি এবং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন।

উপদেষ্টা বলেন, তিনি (শেখ হাসিনা) তো কেবল সাধারণ অপরাধী নন। তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। ১০০ বা ৫০০ খুনের ঘটনা এক বিষয়, কিন্তু মানবতাবিরোধী অপরাধ সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমাদের দেশের সংবিধানেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের জন্য সাধারণ মৌলিক মানবাধিকার স্থগিত বা রহিত থাকবে।

ভারতে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ভারত সরকারের পক্ষ থেকেও অতীতে বলা হয়েছে এতে আইনি জটিলতা রয়েছে। তবে বাস্তবতা হলো, শেখ হাসিনা নিজে যেখানে বারবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন, সেখানে আইনি জটিলতা বা কোর্টের দীর্ঘসূত্রতার প্রশ্ন আসে না। ভারত সরকারের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি বিদ্যমান রয়েছে। সেই চুক্তির আওতেই আনুষ্ঠানিক চ্যানেলে তাকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

শেখ হাসিনার পাসপোর্ট প্রদান কিংবা ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, একটি ল’ ফার্ম থেকে ভারতের দিল্লিতে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। ফলে এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ, যা যথাসময়ে সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত অপরাধীকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রক্রিয়া ও নিয়ম মেনে চলাই সরকারের মূল লক্ষ্য। কোনো অস্পষ্ট বা অসংগত উপায়ে নয়, বরং আইনি প্রসেস মেনেই শেখ হাসিনাকে দেশে এনে বিচারে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬