ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিআরটিসিতে দুর্নীতির বরপুত্র চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

যাত্রাবাড়ী থানার ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯ ২৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; রাজধানীর যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা করেছেন এক গার্মেন্ট কর্মী। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দারের আদালতে এ মামলা করা হয়।

কেরানীগঞ্জের স্থানীয় এক গার্মেন্ট কর্মী মামলাটি করার পর আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। মামলার বাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আ স ম মাহমুদুল হাসান, মোছা. লাইজু, মো. শফিকুল ইসলাম রনি, মো. সাগর, মো. শামীম, মো. আলাউদ্দিন, দেলোয়ার হোসেন, মো. হানিফ, মো. স্বপন, বিলকিস আক্তার শিলা ও ফারজানা আক্তার শশী।

মামলার বাদী বলেন, মামলার আসামি শফিকুল ইসলাম রনি আমার পূর্বপরিচিত। গত ১২ মার্চ যাত্রাবাড়ী এলাকায় একটি বাসায় আমাকে নিয়ে যায়। সেখানে তিন-চারজন আমাকে জোর করে ধর্ষণ করে। আমি কোনো রকম সেখান থেকে বের হয়ে যাত্রাবাড়ী থানায় যাই। থানার ওসিকে সব কিছু খুলে বলি।

তিনি আরও বলেন, থানার ওসি এসআই আ স ম মাহমুদুল হাসান ও মোছা. লাইজুকে এ বিষয় দায়িত্বে দেন। তাদের ঘটনাস্থলে নিয়ে গেলে তারা আমার কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে আমাকে মামলায় ফাঁসিয়ে দেবে বলে। পরে তারা আমাকে মামলা দিয়ে চালান করে দেয়। আমি মামলা থেকে জামিন নিয়ে আদালতে আজ মামলাটি করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যাত্রাবাড়ী থানার ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপডেট সময় : ১০:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯