ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বনানীর আহতদের পাশে মাশরাফি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯ ৩১১ বার পড়া হয়েছে

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। আহতদের রাজধানীর কুমিটোলা এবং ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। আহতদের রক্তদিতে আহ্বান জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি আহতদের পাশে দাঁড়িয়েছেন। তার ভক্ত ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নিজের অফিসিয়াল টুইটারে লেখেন, আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এর ব্যাপকতা বাড়ে এবং ১১ তলা পর্যন্ত বিস্তার লাভ করে। টাওয়ারের ভেতরে অসংখ্য লোকজন বন্দি আছেন। উদ্ধারে কাজ করছেন বিমান-নৌ বাহিনীর সদস্যরাও। ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার।

এদিকে বনানীর ঘটনায় অন্য ক্রিকেটাররাও শোক জানিয়েছেন। জাতীয় দলের পেসার রুবেল লেখেন, ঢাকা বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আটকা পড়েছে অনেক মানুষ। হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। আমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বনানীর আহতদের পাশে মাশরাফি!

আপডেট সময় : ১০:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯