ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর অবদানেই আমরা স্বাধীনতা পেয়েছি: শাবি উপাচার্য

প্রতিনিধি, শাবিপ্রবি
  • আপডেট সময় : ০৩:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ৩০৪ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০২৩ পালিত হয়।

শুক্রবার (১৭ মার্চ) দিবসের কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ভাষণ ও দেশান্তবোধক গান প্রচার, জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিল এবং প্রার্থনা সভা।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম সকাল ৮:৩০ মিনিটে যথাক্রমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সকাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটি, ডিনবৃন্দ,বিভিন্ন আবাসিক হল, বিভাগ এবং সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতা ও রচনায় সাবলীলতা ও দূরদর্শিতা শীর্ষক সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এ জাতি বঙ্গবন্ধুর কাছে চির ঋণী। তাঁর অবদানের ফলেই আমরা স্বাধীন দেশে আমাদের জন্য উন্নতির জন্য কাজ করতে পারছি। তবে আমাদের লক্ষ্য থাকতে হবে যাতে আমরা দক্ষ ও যোগ্য জনশক্তি তৈরি করতে পারি। এজন্য আমাদের একেবারে প্রথম থেকে শিশুদের প্রতি যত্নবান হতে হবে। তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

উপাচার্য আরোও বলেন, অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। এখনো গরীব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তারা সমান সুযোগ ভোগ করতে পারে না। তাই অর্থনৈতিক মুক্তি এখন অপরিহার্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তাই অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছেন। আমাদেরকেও নিজ নিজ অবস্থানে কাজ করে যেতে হবে। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. কবির হোসেন । এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম, প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম. অফিসার্স এসোসিশনের সভাপতি মোহাম্মদ মুর্শেদ আহমদ, ছাত্রলীগ নেতা খলিলুর সজিবুর রহমান ও সুমন মিয়া প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক প্রফেসর ড. আব্দুল গনি।

আলোচনা সভা আগে বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে অনুষ্ঠিত শিশু কিশোরদের নিয়ে ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ।

বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তাছাড়া সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সেন্টারে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বঙ্গবন্ধুর অবদানেই আমরা স্বাধীনতা পেয়েছি: শাবি উপাচার্য

আপডেট সময় : ০৩:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩