ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ 

নয়া পল্টনে বাড়ছে বিএনপি নেতাকর্মীদের ভিড়, সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ২৫৪ বার পড়া হয়েছে

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোর গণমিছিল আজ। জুমার নামাজের পরে রাজধানীর নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত গণমিছিল করবে বিএনপি।

তবে এর আগেই সকাল থেকে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে পার্শ্ববর্তী এলাকায় জড়ো হয়েছেন। এদিকে বিএনপির গণসমাবেশ ঘিরে নয়াপল্টন, মালিবাগ, মৌচাক, কাকরাইল এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকায় যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি থেকে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেয়ার কথা রয়েছে।

বিএনপির এ গণমিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পূর্ব পাশে চায়না টাউনের সামনে জলকামান, প্রিজন ভ্যান, সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে পুলিশ। আর পশ্চিম পাশে নাইটিঙ্গেল মোড়েও ব্যাপাক সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বেলা ২টা থেকে বিএনপির এই গণমিছিল শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের জন্য ১১টি পয়েন্ট নির্ধারণ করে দিয়েছে দলটি। আর গণমিছিলের আগে নয়াপল্টনের সামনে অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নয়া পল্টনে বাড়ছে বিএনপি নেতাকর্মীদের ভিড়, সতর্ক অবস্থানে পুলিশ

আপডেট সময় : ০২:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২