ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শ্রীরামের চুক্তি বাড়াবে কি বিসিবি?

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ৪৯১ বার পড়া হয়েছে

হঠাৎ করেই অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয়ে শ্রীধরন শ্রীরামকে। এশিয়া কাপের ঠিক আগে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দেওয়া হয় এ ভারতীয় কোচের হাতে।

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, কোচ নয়; টি-টোয়েন্টি দলের জন্য টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে আনা হয়েছে শ্রীরামকে। হেড কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোই থাকছেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন শ্রীরাম।

এত কম সময়ে শ্রীরাম থেকে কতটুকু শিখতে পারবেন সাকিব-লিটনরা, তা নিয়ে চলে আলোচনা। তবে এশিয়া কাপে ভরাডুবি হলেও মাত্র ২ মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পারফরম্যান্সে উন্নতির ছোঁয়া লাগিয়ে দিতে পেরেছেন শ্রীরাম।

যার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটো ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে মাত্র ৫ রানে হেরেছে। সবমিলিয়ে এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা টুর্নামেন্ট।
অধিনায়ক সাকিব আল হাসানসহ দলের ক্রিকেটারা শ্রীরামকে প্রশংসায় ভাসিয়েছেন। তার সঙ্গে কাজ করতে আগ্রহী ক্রিকেটাররা। সবমিলিয়ে শ্রীরামের পারফরম্যান্স সন্তোষজনক।

তবে কী বিশ্বকাপ শেষে শ্রীরামকে রেখে দেবে বিসিবি? এমন প্রশ্নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে শ্রীরামের ঠোঁটকাটা স্বভাব ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে তার ঘটে যাওয়া একটি ঘটনা।

একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সুজনের সঙ্গে শ্রীরামের দূরত্ব তৈরি হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। যে কারণে বিশ্বকাপের সুপারটুয়েলভ পর্বের শেষ লগ্নেও বিসিবির গড়িমসি দেখা যাচ্ছে। এতে যে কারও মনে হতে পারে, শ্রীরামের সঙ্গে নতুন করে চুক্তি করতে আগ্রহী না।

বিশ্বকাপ দলের একটি সূত্র থেকে জানা গেছে, দলের তথ্য ফাঁস করার অভিযোগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে একহাত নিয়েছিলেন শ্রীরাম। বিসিবি সভাপতি পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। কোচের এ আচরণকে উদ্ধত মনে করা হচ্ছে। প্রভাবশালী পরিচালকদের কেউই বিষয়টিকে ভালো চোখে দেখছেন না। এ কারণে বিশ্বকাপের শেষ পর্যায়ে এসেও কোচের নিয়োগ নিয়ে আলোচনা এগোয়নি।

শ্রীরাম এবং সুজনের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা—প্রশ্নে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, তাদের সম্পর্ক তো ভালো। কোনো ঝামেলা দেখিনি তো।এ প্রশ্নে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বললেন, শ্রীরামকে তো ভালোই মনে হচ্ছে। ক্রিকেটাররা খুবই পছন্দ করে তাকে। ভুল করলে খেলোয়াড়দের বকাও দেয়, আবার বুকে জড়িয়ে নেয়। বিশ্বকাপের এ কদিন খুব কাছ থেকে দেখে আমার কাছে মনে হয়েছে, সে ক্রিকেটারদের ভালো হ্যান্ডেল করতে জানে। একটা অগোছালো দলকে সুন্দর একটা শেপ দিয়েছে। বিশ্বকাপে একটা দল হয়ে খেলছে বাংলাদেশ। তবে তার চুক্তি নবায়ন ইস্যু নিয়ে আমরা একদমই ভাবছি না। আমরা এখন বিশ্বকাপের মধ্যেই থাকতে চাই। টুর্নামেন্ট শেষ হলে ভাবা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শ্রীরামের চুক্তি বাড়াবে কি বিসিবি?

আপডেট সময় : ০৩:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২