ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর কাজের গতি কমেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০ ২৫৩ বার পড়া হয়েছে

সকালের সংবাদঃ

প্রায় ৪ মাস ধরে বন্ধ পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ। করোনা প্রভাবের পাশাপাশি উত্তাল নদীর কারনে গতি কমেছে এই মেগা প্রকল্পে। এর মধ্যেও মূল সেতুর ৯০ ভাগ কাজ শেষ।

প্রকল্প পরিচালক আশা করছেন-নির্ধারিত সময়ে না হলেও ২০২১ এর ডিসেম্বরের মধ্যে শেষের লক্ষ্য নিয়েই এগুচ্ছে কাজ।

পদ্মার উত্তাল ছবিই বলে, ভাদ্র নয়, মধ্য আশ্বিনেও কতটা উত্তাল এবারের পদ্মা। যে কারণে তুলনামুলক কম নৌ-যান চলাচলও।

পদ্মা সেতুতে সবশেষ ৩১তম স্প্যান বসেছে গত ১০-ই জুন। যাতে দৃশ্যমান সেতুর ৪ দশমিক ৬৫ কিলোমিটার। জুনের মধ্যেই সব স্প্যান বসানোর পরিকল্পনা থাকলেও-নদীতে পানি বেড়ে যাওয়ায় নতুন কোন স্প্যান বসাতে পারেনি কর্তৃপক্ষ।

প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম অবশ্য আশা করছেন, পদ্মায় পানি কমলে ডিসেম্বরের মধ্যে সেতুর বাকী দশটি স্প্যান বসানো হবে।

স্প্যান বসানো বন্ধ থাকলেও-থেমে নেই প্রকল্পের কাজ। পদ্মা সেতুর উপরে উঠলে মনে হতে পারে- একেবারে শেষের দিকে সেতুর কাজ। যেখানে স্বাস্থ্যবিধি মেনে চীনা কর্মকর্তাদের তত্বাবধানে সড়ক নির্মাণ কাজে ব্যস্ত শ্রমিকরা। তবে তারা বলছেন, দিন রাত্রি কাজ করা হচ্ছে। করোনার কারণে শ্রমিক কমে যাওয়ায় অগ্রগতি কিছুটা কম।

আগামী বছরের জুনে প্রকল্প শেষের লক্ষ্য থাকলেও-করোনার বাস্তবতা তা পিছিয়ে দিয়েছে। প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলছেন, ২০২১ সালের জুনে এই সেতুর কাজ শেষের কথা থাকলেও করোনা এবং বন্যা আমাদের পিছিয়ে দিয়েছে। তবে ২০২১ এর ডিসেম্বরের মধ্য কাজ শেষের চেষ্টা করা হবে। তা না হলে এটি ২০২২ এর জানুয়ারি-ফেব্রুয়ারিতে চলে যেতে পারে।

ফলে ২০২২ সালের মধ্যেই দেশের দীর্ঘতম দ্বিতল এই সেতুতে যানচলাচলের স্বপ্ন দেখতেই পারে দেশের মানুষ।

সূত্র- news24

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পদ্মা সেতুর কাজের গতি কমেছে

আপডেট সময় : ০৯:২৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০