ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

গরু মোটা দেখাতে মাথা উঁচুতে বেঁধে পেটে ঢোকানো হয় পানি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০ ১৮০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

গাজীপুরের কাপাসিয়ায় হাটে গরু-মহিষ ওঠানোর আগে পশুকে জোরপূর্বক পাইপ দিয়ে পানি পান করিয়ে মোটাতাজা বানানোর অভিযোগে এক গরু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় আমরাইদ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাছের সঙ্গে গরু ও মহিষের মাথা উঁচিয়ে দড়ি দিয়ে ঘাড় বেঁধে গলায় ঢুকিয়ে দেয়া হয় পাইপ। সেই পাইপ দিয়ে পানি ঢেলে পশুর পেট মোটা করা হয়। এতে পেট বড় থাকায় গরু বা মহিষটিকেও মোটাতাজা দেখায়। ঘটনা জেনে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এ সময় একজন ব্যাপারীকে হাতেনাতে ধরে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ড পাওয়া ওই ব্যাপারীর নাম মো. বাশার (৪৮)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাজিতপুর গ্রামের আবদুল আহাদের ছেলে। অভিযান টের পেয়ে প্রতারণায় যুক্ত অন্য ব্যাপারীরা পালিয়ে যান বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা জানান, গরু-মহিষের পেটে জোরপূর্বক পানি প্রবেশ করিয়ে মোটাতাজা দেখানো এটা ভোক্তাকে ফাঁকি দেয়ার শামিল। ফলে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪৬ ধারা অনুযায়ী ওই ব্যাপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গরু মোটা দেখাতে মাথা উঁচুতে বেঁধে পেটে ঢোকানো হয় পানি!

আপডেট সময় : ০৯:১৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০