ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ বাহিনীর হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট Logo কেরানীগঞ্জে কারখানায় আগুনে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা, একজন কারাগারে Logo যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল Logo “২৮ শিশুমৃত্যু সহ ঘুষ বাণিজ্যের অভিযোগ—তবুও পদে বহাল ঔষধ প্রশাসন অধিদপ্তরের শফিকুল-নাঈম!” Logo পাওনা টাকা চাইতে গিয়ে হামলা, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযোগে দুইজন আহত Logo রাজ এগ্রোর তরমুজ বীজে মাঠ কাঁপাচ্ছে কৃষক: উচ্চ ফলনে নতুন সম্ভাবনা Logo ত্রাণের বিস্কুট ও জ্বালানি তেল চুরিতে অভিযুক্ত মিজানুর এখন ফায়ার সার্ভিসের দণ্ডমুন্ডের কর্তা! পর্ব -১ Logo ফায়ার সার্ভিসের নতুন পরিচালক লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান Logo ওরিয়ন গ্রুপের রাজস্ব চুরি! Logo স্বাধীনতা দিবস প্যারেড: রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ, প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ পরিদর্শন

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে

Rtv News

নড়াইল প্রতিনিধি, 

নড়াইলে নারী ও শিশু অপহরণ মামলার এক আসামিকে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নিয়ে গেছে তার লোকজন। এছাড়া এই ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে লোহাগড়া থানার তালবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আসামি পক্ষের হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই তুহিন ও কবির, কনস্টেবল সাইফুল, জয়কুমার ও রাকিবুল। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়, আজ বিকেলে নড়াইলের লোহাগড়া থানার তালবাড়িয়া গ্রামে নারী ও শিশু অপহরণ মামলার আসামি ভ্যান্ডার জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিকে গাড়িতে উঠানোর সময় দায়িত্বরত পুলিশের ওপর হামলা করে ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তার লোকজন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেয়া ও হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

আপডেট সময় : ০৯:০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০