ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

নিলামে উঠলো চাঁদের টুকরো ! 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে

নিলামে উঠলো এক টুকরো চাঁদ

আন্তর্জাতিক ডেস্ক, 

নিলামে উঠেছে এক টুকরো চাঁদ! লন্ডনে ক্রিস্টিজ নিলাম ঘরে বিক্রির জন্য তোলা হয়েছে এখনও পর্যন্ত পৃথিবীর বুকে পাওয়া পঞ্চম বৃহত্তম চাঁদের পাথর। দাম উঠেছে ২ মিলিয়ন পাউন্ড।

সাড়ে ১৩ কেজি ওজনের পাথরটি কোনও উল্কা বা ধূমকেতুর আঘাতে চাঁদের বুক থেকে পৃথিবীতে এসে পড়েছে বলে ধারণা করা হয়। সাহারা মরুভূমি থেকে এই পাথরটি উদ্ধার হয়। এনডব্লিউএ12691 নামেই পরিচিত এই চাঁদের পাথর। এখনও পর্যন্ত পৃথিবীতে মোট ৬৫০ কেজি ওজনের চাঁদের পাথর পাওয়া গেছে।

ক্রিস্টিজের সায়েন্স অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি বিভাগের প্রধান জেমস হাইস্লপ বলছেন, পৃথিবীতে এখনও পর্যন্ত যত ‘মুন রক’ জমা হয়েছে তার মধ্যে এটি পঞ্চম বৃহত্তম। এই পৃথিবীর বাইরের কোনও বস্তু হাতে ধরার মধ্যে একটা অদ্ভূত অনুভূতি রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এটা চাঁদেরই পাথর। যাচাই করে নেয়া হয়েছে। আকারে একটা ফুটবলের চেয়েও বড়। এই চাঁদের পাথর ২ মিলিয়ন পাউন্ডে বিক্রি করা হচ্ছে বলেও জানিয়েছেন জেমস।

প্রসঙ্গত, সাহারা থেকে এর আগেও মহাজাগতিক বস্তু উদ্ধার হয়েছে। এই চাঁদের পাথরের খোঁজ প্রথম কে পেয়েছিলেন সেটা জানা যায়নি। তবে বিভিন্ন হাত ঘুরে এই পাথর ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে ঠাঁই পায়।

জেমস বলছেন, অনেকেই বলছেন চাঁদের খসে পড়া অংশই উল্কার মতো পৃথিবীতে চলে এসেছে। এই মুন রকের আন্তর্জাতিক চাহিদা তাই অনেক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিলামে উঠলো চাঁদের টুকরো ! 

আপডেট সময় : ০৫:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০