ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

লকডাউনের এক মাস পূর্ণ; কোথায় পৌঁছেছে বাংলাদেশ !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ৩৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে গত এক মাস ধরে। এই ছুটিকালীন মানুষকে অপ্রয়োজনে ঘরের বাহির হতে নিষেধাজ্ঞা এবং দোকানপাট, সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখতে বলা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যে লকডাউন ঘোষণা করেছে, বাংলাদেশে ‘সাধারণ ছুটি’ নাম করে সেই লকডাউনই চলছে কার্যত।

২৬ মার্চ স্বাধীনতা দিবস। এ বছর তারিখটি ছিলো বৃহস্পতিবার। পরের দু’দিন সাপ্তাহিক ছুটি। টানা তিন দিনের পাওনা ছুটির সঙ্গে যোগ করে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম সাধারণ ছুটি ঘোষণা হয়। এরপর ছুটি বৃদ্ধি পায় পাঁচ বার।

দ্বিতীয়বার ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। তৃতীয় দফা বেড়ে হয় ১৪ এপ্রিল পর্যন্ত। চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর পর পরবর্তীতে ৫ মে পর্যন্ত বৃদ্ধি করা সাধারণ ছুটি চলছে বর্তমানে।

হিসেব অনুযায়ী- ২৬ মার্চ থেকে ২৬ এপ্রিল, গতকাল সাধারণ ছুটির এক মাস পার করলো বাংলাদেশের মানুষ।

এক মাসের এই ছুটির মধ্যে গতকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে। মৃত্যুবরণ করেছেন ১৪৫ জন।

ওয়ার্ল্ড মিটারের তথ্যে দেখা গেছে, এক মাস আগে ২৬ মার্চ করোনা রোগীর সংখ্যা ৪৪ জন এবং মারা যান ৫ জন।

৩০ দিনের ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বৃহৎ এই পরিবর্তন ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লকডাউনের এক মাস পূর্ণ; কোথায় পৌঁছেছে বাংলাদেশ !

আপডেট সময় : ১০:৫৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০