ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo ‘৬ বছরে ৮৬৫০ কোটি লুটপাট : সওজে নতুন করে সক্রিয় সেই ‘ডন’ রায়হান মুস্তাফিজ!’ Logo ৮০ কোটির জালিয়াতি: শিল্পগোষ্ঠীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে বৃষ্টি–মেসবাহ দম্পতি লাপাত্তা 

৪৬ দিনেও দেশে ইতালির চেয়ে বহুগুণ কম রোগী: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ১৮৬ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

করোনা ভাইরাস মোকাবিলায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই দেশে আক্রান্ত শুরু হওয়ার ৪৬ দিন হলেও রোগীর সংখ্যা ইতালি, ফ্রান্স, আমেরিকার চেয়ে বহুগুণ কম। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২০’ উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশে শুরুর ৪৬ দিন পর যখন লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, তখন আমাদের দেশে মোট আক্রান্ত তিন হাজার ৭৭২ জন। এছাড়া দেশে দৈনিক আক্রান্ত সর্বোচ্চ ৩০০ থেকে ৪০০ এর ঘরেই আছে।

তিনি বলেন, চিকিৎসক, নার্সদের জীবন বাজি রেখে লড়াই করা, স্বাস্থ্য খাতের যথাসময়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উদ্যোগ গ্রহণ আর একইসঙ্গে দেশের মানুষের সরকারি নির্দেশনাগুলো মেনে আত্ম সচেতনতা বাড়ানোর ফলেই দেশে করোনা এখনও মহাবিপর্যয়ে পৌঁছেনি। দেশের এই বর্তমান চিত্রটি আর কিছুদিন ধরে রাখা গেলেই করোনা মহামারিকে ভালোভাবেই রুখে দেওয়া সম্ভব হবে।

বর্তমানে কোনো ধরনের সমালোচনায় হতাশ না হয়ে করোনার এই দুর্যোগের সময়ে স্বাস্থ্য খাতের সবাইকে জনগণের পাশে থেকে নিরলস কাজ করে যেতে হবে জানিয়ে ভিডিও কনফারেন্সে উপস্থিত জেলার সিভিল সার্জনসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কাজ করার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি এ মুহূর্তে সরকারের প্রতিটি নির্দেশনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার জন্যও অনুরোধ করেন তিনি।

পরে পুষ্টি দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক সাহান আরা বানু প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৪৬ দিনেও দেশে ইতালির চেয়ে বহুগুণ কম রোগী: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০