ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর ২৮তম স্প্যান বসছে আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ১৮২ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

পদ্মা সেতুর ২৮তম স্প্যান বসছে আজ শনিবার। এর মধ্য দিয়ে সেতুটির আরেক ধাপ নির্মাণকাজ এগিয়ে যাবে। গতকাল শুক্রবার সকালে ‘৪বি’ নম্বর স্প্যানটি মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে নিয়ে রওনা হয় ভ্রাম্যমাণ ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’। প্রায় ৩২০০ টন ওজনের ১৫০ মিটার দীর্ঘ এই স্প্যান তুলে নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে নোঙর করেছে। গতকাল রাতে বাংলাদেশ পদ্মা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য জানান। এ স্প্যানটি বসার পর বাকি থাকছে মাত্র ১৩টি স্প্যান। সংশোধিত সিডিউল অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে সব স্প্যান বসে যাওয়ার কথা আছে।

মো. আব্দুল কাদের বলেন, শনিবার সকাল ১০টার দিকে স্প্যানটি মাওয়ার সীমান্তবর্তী এবং সেতুটির মাঝামাঝি সেতুর ২০ ও ২১ নম্বর খুঁটিতে বসে যাওয়ার কথা রয়েছে। সেখানে লিফটিং ফ্রেম (স্প্যানকে ঝুলন্ত রাখার যন্ত্র) সেট করা হয়ে গেছে আগেই। খুঁটির ওপর সেট করা হয়ে গেছে বেয়ারিং। তিনি জানান, ‘এই স্প্যান বসে গেলে জাজিরার অংশে আর মাত্র দুইটি স্প্যান বাকি থাকবে। ২৫, ২৬ ও ২৭ নম্বর খুঁটিতে ‘৫এ’ ও ‘৫বি’ নম্বর স্প্যান বাকি থাকবে। এই অংশটিতে ফেরি চলাচলের চ্যানেল থাকায় বিলম্ব হয়। সর্বশেষ ২৬ নম্বর খুঁটি সম্পন্ন হওয়ায় এখানেও শিগগির স্প্যান বসবে। মরণব্যাধি করোনা যেন এখানে বাঁধ সাধতে পারেনি। তাই করোনার মধ্যেই গত ২৮ মার্চ সেতুর ২৭তম স্প্যান খুঁটিতে উঠেছে। এরপর ৩১ মার্চ ২৬ নম্বর খুঁটি বসানোর মধ্য দিয়ে সেতুর সব খুঁটি সম্পন্ন হয়ে গেছে। ভিত সম্পন্ন হয়ে যাওয়ায় স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নে বড়ো ধাপটি এগিয়ে গেল। এছাড়া চলতি মাসেই ২৯তম স্প্যানও বসে যাওয়ার কথা রয়েছে। এছাড়া বসে যাওয়া স্প্যানগুলোতে হরদম কাজ চলছে। এখানে এখনো দেশি-বিদেশি প্রায় আড়াই হাজার কর্মী কাজ করছে। সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩৯টি স্প্যান এখন মাওয়ায়। যার ২৭টি স্প্যান খুঁটির ওপর বসে গেছে। অপর দুইটি স্প্যান চীন থেকে চলতি ২০ এপ্রিল রওনা হওয়ার কথা রয়েছে। এদিকে দুই প্রান্তের সংযোগ সেতুর কাজও এগিয়ে চলছে। মাওয়া প্রান্তে এরই মধ্যে ১১টি সুপার টিগার্ডার স্থাপন হয়েছে। মাওয়া প্রান্তে এই সুপার টিগার্ডার বসবে ২০৪টি। ওদিকে জাজিরা প্রান্তে ২৩৪ সুপার টিগার্ডারের ১১১টি স্থাপন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পদ্মা সেতুর ২৮তম স্প্যান বসছে আজ

আপডেট সময় : ০৯:৪৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০