ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

রোগী সেজে চেম্বারে ম্যাজিস্ট্রেট, ভুয়া ডাক্তারের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯ ২৮১ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি

চিকিৎসা নেওয়ার জন্য ভুয়া ডাক্তারের কাছে রোগী সেজে গিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্য দশজন রোগীকে যেভাবে প্রতারণার ফাঁদে ফেলে ওই ডাক্তার অর্থ আদায় করে আসছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গেও একই রকম প্রতারণা করেন। অবশেষে ধরা পড়লেন কামরুল হাসান নামের ওই ভুয়া ডাক্তার।

রোববার রাত সাড়ে ৯ টার দিকে শ্রীপুর পৌর মুক্তমঞ্চের পাশে সেবা মেডিকেল হলে ভুয়া ডাক্তার কামরুল হাসানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমডি শামসুল আরিফীনের ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, কামরুল হাসান গত ২২ বছর ধরে নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে শ্রীপুর শহরে চেম্বার করে আসছেন। অসংখ্য মানুষ তার দ্বারা প্রতারিত হয়েছে- ওই ডাক্তারের বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে রোববার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমডি শামসুল আরিফীন নিজেই রোগী সেজে তার কাছে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গেও প্রতারণা করতে শুরু করেন কামরুল। এক পর্যায়ে কামরুল হাসানের কাছে ডাক্তারি পাশ করার সনদপত্র চাইলে তা দিতে ব্যর্থ হন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কামরুল হাসানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

স্থানীয়রা জানান, মাদারীপুর সদর থেকে এসে প্রতারণার আশ্রয়ে গত ২২ বছরে বিপুল পরিমাণ ধন সম্পদের মালিক হয়েছেন কামরুল হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এম ডি শামসুল আরিফীন বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা লংঘনের দায়ে তাকে এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রোগী সেজে চেম্বারে ম্যাজিস্ট্রেট, ভুয়া ডাক্তারের কারাদণ্ড

আপডেট সময় : ১১:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯