ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

হেটমায়ারকে দেখলেই সিরিয়াস হয়ে যান মিরাজ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ ৩৫৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ কি আশ্চর্য এক প্রেম। এমন বিপরিতমুখি প্রেমও হয়! বাংলাদেশের বিপক্ষে খেলবেন, আর উইকেটটা মেহেদী হাসান মিরাজকে দেবেন না শিমরন হেটমায়ার, তা কি করে হয়? সম্ভবই না! মিরাজ-হেটমায়ারের গল্পটা ওয়েস্ট ইন্ডিজের এই বাংলাদেশ সফরে যেন অমর হয়ে থাকবে। মিরাজের মুখোমুখি হওয়া মানেই তাকে উইকেটটা দিয়ে আসা হেটমায়ারের- এভাবেই চলছে এখনও পর্যন্ত।

বাংলাদেশ সফরে দুই টেস্ট এবং তিন ওয়ানডে মিলিয়ে এখনও পর্যন্ত ৭ বার ব্যাট করতে নামতে হয়েছে শিমরন হেটমায়ারকে। এর মধ্যে তিনি ৬বার (চার বার টেস্টে, দুবার ওয়ানডেতে) মুখোমুখি হয়েছেন মিরাজের এবং প্রতিবারই বাংলাদেশের এই অফ স্পিনারকে উইকেট দিয়ে আসতে বাধ্য হয়েছেন। মাঝে, শুধু ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে মিরাজ বোলিংয়ে আসার আগেই হেটমায়ারের উইকেট নিয়ে নেন রুবেল হোসেন।

মিরাজ-হেটমায়ারের এই আশ্চর্য মেলবন্ধন নিয়ে ভক্তরা ইতিমধ্যে একটি ট্রল ভিডিও’ও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ‘হেটমায়ারকে দেখা মাত্রই মিরাজ বলছেন, একটু খেয়ে নিই?’ আক্ষরিক অর্থেই এই কথার প্রতিধ্বনি হচ্ছে মাঠে।

কি এমন হয়েছে যে মাঠে নামলেই হেটমায়ারের উইকেট নিতে হবে মিরাজকে। যদিও ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলটিতে হেটমায়ারকেই মনে করা হয়, সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান। কিন্তু মিরাজের সামনে আসলেই কেন যেন চুপসে যান তিনি।

এর রহস্য কি? জানতে চাওয়া হয়েছিল খোদ মেহেদী হাসান মিরাজের কাছেই। শুক্রবার সিলেটে ওয়ানডে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে মিরাজ এ প্রশ্নের জবাবে বলেন, ‘ও (হেটমায়ার) যখন ব্যাটিংয়ে আসে তখন হয়তো আমি বেশি সিরিয়াস থাকি। ও আমার বলে যেহেতু আউট হচ্ছে, আমি ক্যাজুয়াল নিই না। আমি আরও বেশি সিরিয়াস থাকি। ভাবি যে, ও হয়তো আমার ওপর চড়াও হতে পারে। তাই ও যখন ব্যাটিংয়ে নামে আমার ফোকাস তখনও আরও বেড়ে যায়। হয়তো ও এখানে একটু পিছিয়ে থাকে বা আমি একটু এগিয়ে থাকি। এই কারণে হয়তো আমাকে খেলতে ওর একটু সমস্যা হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হেটমায়ারকে দেখলেই সিরিয়াস হয়ে যান মিরাজ!

আপডেট সময় : ১২:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮