ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আজ শপথ নেবেন ময়মনসিংহ সিটির নবনির্বাচিত মেয়র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯ ১৯৪ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা;
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আজ শপথ নেবেন। সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নবনির্বাচিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়রকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী এবং কাউন্সিলরদের স্থানীয় সরকারমন্ত্রী।

গত ৫ মে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ময়মনসিংহ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।

উল্লেখ্য, নবগঠিত এ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু। নির্বাচন উপলক্ষে এ বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করে সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়নের পুরোটা এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়া ইউনিয়নের আংশিক এলাকাকে অন্তর্ভুক্ত করে এই সিটি কর্পোরেশনের এলাকা নির্ধারণ করা হয়। গত ১৫ অক্টোবর (২০১৮) ময়মনসিংহকে বাংলাদেশের দ্বাদশ সিটি কর্পোরেশন গঠনের গেজেট প্রকাশ করে সরকার। বাকি ‌১১টি সিটি কর্পোরেশন হলো- ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর ও গাজীপুর।

নতুন এই সিটি কর্পোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আজ শপথ নেবেন ময়মনসিংহ সিটির নবনির্বাচিত মেয়র

আপডেট সময় : ১১:৩২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯