ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ Logo সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী Logo রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার Logo আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : রাফি Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা স্থগিতের খবরটি ভুয়া Logo কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল Logo কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫ Logo কুমিল্লায় একদিনে নিষিদ্ধ সংগঠনের ৩০ সদস্যসহ আটক ১৮১ Logo সাতক্ষীরায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‌্যালি Logo গুম-খুনের মামলায় যুক্তিতর্কে অংশ নিতে ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল

কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আপিল করে জয়ী হয়েছে সেনেগাল। ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট’ (সিএএস) বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের বিজয়ী হিসেবে সেনেগালের স্বীকৃতি পুনর্বহাল করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে (সিএএস) আপিল জিতে মঙ্গলবার শিরোপা ফিরে পেয়েছে সেনেগাল।

এক বিবৃতিতে সিএএস জানায়, ‘২০২৫ আফ্রিকান নেশন্স কাপের ফাইনাল নিয়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এবং রয়্যাল মরক্কো ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) বিরুদ্ধে সেনেগাল ফুটবল ফেডারেশনের (এফএসএফ) করা আপিল মঞ্জুর করেছে ক্রীড়া সালিশি আদালত।’

সুইজারল্যান্ড ভিত্তিক ক্রীড়া আদালত জানায়, ‘সর্বসম্মত সিদ্ধান্তে’ সেনেগালের আপিল গ্রহণ করা হয়েছে। ফলে অতিরিক্ত সময়ের পর পাওয়া তাদের মূল ১-০ গোলের জয় পুনর্বহাল করা হয়েছে।

গত মার্চে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ফাইনালের ফল নাটকীয়ভাবে পাল্টে দেয়। ম্যাচে তখনো কোনো দল গোল করতে পারেনি। স্বাগতিক মরক্কোর পক্ষে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে সেনেগালের বেশ কয়েকজন খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যাওয়ার পর মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে শিরোপা তুলে দেওয়া হয়।

আফকন বিধিমালার ৮২ ও ৮৪ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে ফাইনালের ফল পরিবর্তন করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছিল সিএএফের আপিল কমিটি।

ওই অনুচ্ছেদগুলোতে বলা হয়েছে, কোনো দল ‘রেফারির অনুমতি ছাড়া ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার আগে খেলতে অস্বীকৃতি জানালে বা মাঠ ছেড়ে চলে গেলে, সেই দলকে পরাজিত বলে গণ্য করা হবে এবং চলতি প্রতিযোগিতা থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে।’

তবে শেষ পর্যন্ত সেনেগালের খেলোয়াড়েরা মাঠে ফিরে আসেন এবং ফাইনালের খেলা আবার শুরু হয়।

এ কারণে সিএএসের প্যানেল মনে করে, ফাইনাল পুনরায় শুরু করার রেফারির সিদ্ধান্তই প্রমাণ করে যে, ‘ম্যাচ পুনরায় শুরুর জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছিল’। ফলে এ ক্ষেত্রে ৮২ ও ৮৪ নম্বর অনুচ্ছেদ ‘প্রযোজ্য নয়’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল

আপডেট সময় : ১২:৩৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬