ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

কাদের কারসাজিতে বাড়ল আদার দাম?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে

কাদের কারসাজিতে বাড়ল আদার দাম?

কোরবানির ঈদ আসতে না আসতেই চড়া মূল্যে বিক্রি হচ্ছে আদা। সবাই যখন পেঁয়াজের দাম নিয়ে ব্যস্ত ততদিনে আদার দাম ছুঁয়েছে কেজিপ্রতি ৩০০ টাকা। কোনো কোনো দোকানে ৫০০ টাকা কেজি দরে আদা বিক্রি হচ্ছে এমন খবরও প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। এ অবস্থায় সবার মনে প্রশ্ন, আদার দাম এত বাড়ল কী কারণে? এখানে কী কুচক্রী মহলের কোনো কারসাজি আছে?

আদা থেকে শুরু করে নানা ধরনের গরম মসলার দাম ও সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে রোববার (২৮ মে) পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর জানায়, ব্যবসায়ীরা তুলনামূলক কম দামে আদা কিনে ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করছেন।

ভোক্তা অধিকার অধিদফতরের তথ্যমতে, বর্তমানে ব্যবসায়ীরা কেজিপ্রতি ১৩০ থেকে ১৯০ টাকা দরে আদা কিনে ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি করছেন। এতে প্রতি কেজি আদায় একেকজন ব্যবসায়ী ১০০ টাকা, ক্ষেত্রবিশেষ এরচেয়ে বেশি লাভ করছেন।

ভোক্তা অধিকার অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আদা থেকে শুরু করে অন্যান্য মসলার দামের ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার সময় ব্যবসায়ীদের আন্ডার ইনভয়েসিং করার আভাস পাওয়া যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কাদের কারসাজিতে বাড়ল আদার দাম?

আপডেট সময় : ০৯:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩